এবার রাজনীতিতে আসছেন অভিনেত্রী বর্ষা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ১৯:৩৮
অভিনয় থেকে বিরতির পর এবার রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিল এই তথ্য জানান।
অনন্ত জলিল বলেন, ‘বর্ষা দীর্ঘদিন ধরেই নিঃশব্দে সাধারণ মানুষের সেবা করে আসছেন। জনগণের সেবা করার লক্ষ্যেই তাকে নেত্রী হিসেবে দেখতে চাই।
তার কথায়, বর্ষা স্কুল ব্যাগে টাকা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা, সকাল থেকে বিকেল পর্যন্ত দাঁড়িয়ে থেকে নিজ হাতে মানুষের মাঝে বিতরণ করে। তার মনে প্রবল দেশসেবা করার ইচ্ছা আছে।
রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে অনন্ত জলিল জানান, সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আগে যুক্ত না থাকলেও, দেশসেবা করতে গেলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন হয়।
এসময় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ-এর কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, ‘এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়!’
অনন্ত জলিলের মতে, সৎভাবে কাজ করলে জনগণ কখনো কাউকে প্রত্যাখ্যান করে না। তাঁর বিশ্বাস, সততা থাকলে মানুষের সমর্থন পাওয়া সম্ভব।
তিনি বলেন, ‘কেউ যদি সৎ থাকে আমার মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি যদি সৎ মানুষ হই, তবে আমাকে কেন তাড়াবে? এটাই হলো আমার মূল বক্তব্য।’
এর আগেও আফিয়া নুসরাত বর্ষা মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। এবার সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছেন এই তারকা দম্পতি।
আরও পড়ুন
- • ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
