টঙ্গীর নিশাত মহল্লা বস্তিতে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ২২:৫৪
গাজীপুরের টঙ্গীর নিশাত মহল্লা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বস্তির বসতবাড়ির কমপক্ষে ৪০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় টঙ্গীর মাছিমপুর এলাকায় নিশাত মহল্লা বস্তিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে হঠাৎ করে বস্তির একটি বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় পার্শ্ববর্তী টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে এলাকাটিতে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের জায়গা না থাকায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩-এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পোঁছে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩০ থেকে ৪০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
আরও পড়ুন
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
