মধ্যপ্রাচ্য অভিযানে মার্কিন বিমানকে অবতরণের অনুমতি দেয়নি ইতালি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ১৯:৪৪
মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনার জন্য ইতালির সিগোনেল্লা বিমানঘাঁটি ব্যবহারের মার্কিন প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে রোম।
মঙ্গলবার (৩১ মার্চ) ইতালির প্রভাবশালী দৈনিক 'করিয়েরে দেল্লা সেরা'-র বরাতে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সিসিলি দ্বীপের সিগোনেল্লা ঘাঁটিতে বেশ কিছু শক্তিশালী বোমারু বিমান পাঠিয়েছিল মার্কিন প্রতিরক্ষা বাহিনী। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে ব্যবহারের লক্ষ্যেই এসব যুদ্ধবিমান মোতায়েন করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর ইতালি সরকার ওয়াশিংটনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এই ঘাঁটি ব্যবহার করা যাবে না।
ইতালির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে দেশটির অন্য কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে হলে অবশ্যই দাপ্তরিকভাবে অনুমতি নিতে হবে। যদিও সিগোনেল্লায় কতগুলো বিমান মোতায়েন করা হয়েছিল, তা নির্দিষ্ট করে জানায়নি সরকারি সূত্র। রয়টার্সের পক্ষ থেকে ইতালির সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
