গণভোটে নয় ছয় নিয়ে সরকারকে হুঁশিয়ারি জকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ১৭:০০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনকারী দল বিএনপি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোট মেনে নির্বাচনে অংশ নিয়ে এখন গণভোট বাস্তবায়ন নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও জকসুর ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব। 'গণভোটে কেন নয় ছয়' বলেও সরকারকে হুঁশিয়ারি দিয়ে নিজের শক্ত অবস্থানের কথা জানান তিনি।
সোমবার (৩০ মার্চ) মধ্যরাতে জুলাই আন্দোলনে সম্মুখ সারির এই নেতা তার ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে এমন হুঁশিয়ারি কথা জানান দেন। মূলত গণভোট অধ্যাদেশ বিল বাতিল হওয়ার ঘোষণা প্রকাশ পাওয়ার পরেই নড়েচড়ে বসেন এই ছাত্রনেতা।
সরকার দলের জোটে থাকা গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি হিসেবে পরিচিত নুরুল হক নূরের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের এই নেতা তার স্ট্যাটাসে বিএনপি ও সরকারের গণভোট বিরোধী অবস্থানের কড়া সমালোচনা করেন।
জবি ছাত্ররাজনীতিতে জনপ্রিয়তায় শীর্ষে থাকা এই ছাত্রনেতা তার ফেসবুকের স্ট্যাটাসে 'জান দেব তবু জুলাই দেব না' উল্লেখ করে লেখেন-'গণভোটে কেন নয়ছয়!
বর্তমানে সরকারি দল, বিরোধী দল এবং এদেশের সকল মুক্তিকামী সাধারণ মানুষ সহ সবার কমন বিষয় হলো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক এবং জুলাইয়ের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। জুলাই সংগঠিত না হলে, একদিকে যেমন দীর্ঘ ১৫-১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করা ও সবচেয়ে নির্যাতিত দল বিএনপি হয়তো ক্ষমতার আলো দেখতে পেত না; অন্যদিকে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা নেতারাও বিরোধী দলের ভূমিকায় অধিষ্ঠিত হতে পারত না এবং সাধারণ মানুষ ফ্যাসিবাদী কাঠামো থেকে বের হতে পারতো না। সর্বোপরি, আজ যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ চলছে, তা কেবল স্বপ্নই থেকে যেত।
জুলাই অভ্যুত্থানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। এর ফলস্বরূপ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকারের মূল দায়িত্ব ছিল সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যার একটি অংশ অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে এবং বাকি অংশ একটি নির্বাচিত সরকার সম্পন্ন করবে। এরই একটি গুরুত্বপূর্ণ অংশ গণভোট।
গণভোট কী এবং কেন এসব এখন পুরোনো আলাপ। শুধুমাত্র গণহত্যাকারী, স্বৈরাচার এবং এ দেশকে ভারতের বর্গা দেওয়া আওয়ামী লীগ ছাড়া, এই গণভোটের বিষয়ে জুলাইপক্ষের প্রায় সকলেরই সম্মতি ছিল। এমনকি বর্তমান সরকারের প্রধানমন্ত্রীও গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন এবং গণভোটের সিদ্ধান্ত মেনে নিয়েই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাহলে নির্বাচনের পর কেন গণভোট নিয়ে এত টালবাহানা? তবে কি সরকারী দল গণভোটের পক্ষে ছিলো না? যদি না ই থাকে তাহলে গণভোটের সিদ্ধান্ত মেনে কেন নির্বাচনে অংশগ্রহণ করেছে? স্রেফ একজন নাগরিক, জুলাই আন্দোলনকারী এবং স্বৈরাচার বিদ্বেষী হওয়ায় আমি এই প্রশ্নগুলোর উত্তর চাই। আমি জুলাইর পক্ষের লোক তাই আজীবন ফ্যাসিজমের বিরুদ্ধে কাজ করবো, যেগুলো ফ্যাসিজমে পক্ষে যাবে সেগুলোর বিপক্ষে যাবো, এমনকি যারা জুলাইকে বিক্রি করবে তাদের বিপক্ষে লড়বো। জান দিবো কিন্তু জুলাই দিবো না।
আরও পড়ুন
- • ভারতে প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন, মিলবে ৪–৬০ বছর বয়সীদের জন্য
- • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট
- • ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
