পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ২২:০৮
ভুটান ও নেপালের রাষ্ট্রদূত আজ রবিবার (০৮ মার্চ) পৃথক সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
রবিবার (০৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি আজ রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।
এ সময় রাষ্ট্রদূতরা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শামা ওবায়েদ ইসলামকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে তাদের সরকারের আগ্রহের কথা জানান।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তিশালী, পারস্পরিক কল্যাণকর ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলা বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার। এর মাধ্যমে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।
ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-ভুটান সম্পর্কের সার্বিক অবস্থা পর্যালোচনা করা হয়। উভয় পক্ষ বাণিজ্য, জ্বালানি, সংযোগ, শিক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
এ সময় প্রতিমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ভুটানের ঐতিহাসিক ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং কুড়িগ্রামে ভুটানের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।
অন্যদিকে নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠকে প্রতিমন্ত্রী নেপালের সাম্প্রতিক সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানান।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, সংযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের কথা স্মরণ করেন এবং সংস্থাটিকে পুনরুজ্জীবিত করার গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন
- • ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
