মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে গুলি, স্বামীকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ২২:৪৮
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবার ও সেবনে বাধা দেওয়ায় এক নারীকে গুলি এবং তার স্বামীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ বাবুল মিয়া নামের এক যুবককে আটক করেছে।
গুলিবিদ্ধ নারীর নাম মনোয়ারা বেগম (৩৬) এবং তার স্বামী মো. জয়নাল আবেদীন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গর্বপুর গ্রামে। শ্রীপুরের এমসি বাজার এলাকার ভাড়া বাসায় থাকেন তারা।
গুলিবিদ্ধ মনোয়ার বেগম জানান, এমসি বাজার এলাকায় ঢাকার এক মালিকের সীমানা প্রাচীর করা জমিতে তার স্বামী শাকসবজি চাষ করেন। সেখানে বিকেলের পর থেকে স্থানীয় বখাটে ছেলেরা এসে মাদক বেচাকেনা ও সেবন করে। তার স্বামী জয়নাল আবেদীন এই কাজে বাধা দিলে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষেত নষ্ট করে।
তিনি বলেন, ‘আজ সন্ধ্যার দিকে কয়েকজন যুবক এসে শাক-সবজির ক্ষেতে বসে মাদক বিক্রি ও সেবন করছিল। এ সময় আমার স্বামী গিয়ে তাদের নিষেধ করলে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে আমি তাকে রক্ষা করতে গেলে পিস্তল দিয়ে আমাকে গুলি করে। একটি গুলি আমার ডান পায়ে হাঁটুর নিচে লাগে। মূলত গুলি আমার স্বামীকে করা হয়েছিল। সেটা আমার গায়ে এসে লাগে। এই গুলি করেছে বাবুল। তার সঙ্গে ছিল শেখ ফরিদ, ইমন আর স্বাধীন।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল নাফিজ বলেন, গুলিবিদ্ধ নারীকে হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিটি হাড়ের ভেতর প্রবেশ করার কারণে এখানে বের করা সম্ভব নয়।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল মিরাজুল ইসলাম বলেন, ‘একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আপাতত এর বেশি বলা যাচ্ছে না।’
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
