তুষারঝড়ে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রের
প্রতিফলন আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৪৪
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারঝড়ে ৫ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কসহ বিস্তীর্ণ এলাকায় তুষারপাতের কারণে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কোথাও কোথাও ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে।
ফ্লাইট-ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, সোমবারের জন্য ইতোমধ্যে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এভিয়েশন বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়াম বলেছে, সোমবার যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি ফ্লাইট ছাড়ার কথা ছিল, তবে বাতিলের সংখ্যা মঙ্গলবারও বাড়তে পারে; বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের বড় বিমানবন্দরগুলোতে।
বিশ্বব্যাপী যেসব এয়ারলাইনস ফ্লাইট বাতিল করেছে, তাদের মধ্যে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। তুষারঝড়ের কারণে ২২ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইনসের একাধিক ফ্লাইট সমস্যায় পড়েছে। নিউইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাতায়াতকারী কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সিঙ্গাপুর এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট পরিবর্তন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় আরো ফ্লাইট বাতিল বা বিলম্বিত হতে পারে বলেও সতর্ক করেছে তারা।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার ভোরে নিউইয়র্কে হালকা তুষারপাত ও ‘ফ্রিজিং ফগ’ দেখা গেছে, তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াসে। সংস্থাটি সতর্ক করে বলেছে, মেরিল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব নিউ ইংল্যান্ড পর্যন্ত দ্রুত ব্লিজার্ড পরিস্থিতি তৈরি হতে পারে, যা ভ্রমণকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলবে।
আরও পড়ুন
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
