২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:১১

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

ভার্জিন নারী আমদানির প্রস্তাব!

ভার্জিন নারী আমদানির প্রস্তাব!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:১০

জন্মহার বাড়াতে বিদেশ থেকে তরুণী ‘আমদানি’র প্রস্তাব দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার জিন্ডো কাউন্টির প্রধান কিম হি-সু। এই মন্তব্যের জেরে তাকে দল থেকে বহিষ্কার করেছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কিম হি-সু গত সপ্তাহে এক বৈঠকে প্রস্তাব দেন যে, দেশটির গ্রামীণ অঞ্চলের অবিবাহিত পুরুষদের বিয়ে এবং জন্মহার বাড়ানোর লক্ষ্যে ভিয়েতনাম বা শ্রীলঙ্কা থেকে তরুণী আনা যেতে পারে। তার এই মন্তব্য টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার পরপরই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

সমালোচকরা এই বক্তব্যকে নারীদের জন্য অবমাননাকর এবং মানবাধিকার পরিপন্থী হিসেবে আখ্যা দিয়েছেন। ব্যাপক বিতর্কের মুখে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি তাকে দল থেকে বহিষ্কার করে। এছাড়া সিউলে অবস্থিত ভিয়েতনাম দূতাবাস এই মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।

চাপে পড়ে কিম হি-সু পরবর্তীকালে ক্ষমা চেয়েছেন এবং তার ভাষা ‘অনুপযুক্ত’ ছিল বলে স্বীকার করেছেন। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বের সর্বনিম্ন জন্মহারের সংকটে ভুগছে, যা কাটিয়ে উঠতে বিভিন্ন অদ্ভুত ও বিতর্কিত প্রস্তাব প্রায়ই সামনে আসছে।

আরও পড়ুন