ইউটিউবে ‘আস্ক’ ফিচার, বদলে যাচ্ছে ভিডিও খোঁজার পদ্ধতি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ১৪:৪৩
ইউটিউবের সার্চ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে প্ল্যাটফর্মটি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর নতুন ফিচার চালুর পরিকল্পনা করেছে তারা, যার মাধ্যমে ব্যবহারকারীরা আর শুধু শব্দ লিখে নয়, চ্যাটের মাধ্যমেও পছন্দের ভিডিও খুঁজে পেতে পারবেন।
‘আস্ক ইউটিউব’ নামে এই ফিচারটি চালু হলে সার্চ বারের পাশে বা ভিডিওর নিচে একটি ‘আস্ক’ বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করলে প্রচলিত সার্চ ফলাফলের বদলে একটি চ্যাটভিত্তিক ইন্টারফেস খুলবে। ব্যবহারকারীরা সেখানে সরাসরি প্রশ্ন করতে পারবেন বা নির্দিষ্ট প্রম্পট ব্যবহার করে ভিডিও খুঁজে নিতে পারবেন।
বর্তমানে ইউটিউবে ভিডিও খোঁজার জন্য লিখিত বা ভয়েস সার্চ ব্যবহারের সুযোগ রয়েছে। নতুন এই ফিচার যুক্ত হলে ব্যবহারকারীরা চ্যাটবটের সঙ্গে কথোপকথনের মাধ্যমে আরও সহজে কাঙ্ক্ষিত কনটেন্ট খুঁজে পেতে পারবেন।
ইউটিউব জানিয়েছে, এআই–নির্ভর এই সুবিধা শুধু ভিডিও খুঁজে দেবে না, বরং ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ সংক্ষেপে তুলে ধরবে এবং প্রাসঙ্গিক তথ্যও দেখাবে। এমনকি ভিডিও চলাকালীন সময়েও প্রয়োজনীয় তথ্য প্রদর্শন করবে এই ফিচার।
বর্তমানে ‘আস্ক ইউটিউব’ সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। তবে আপাতত শুধু ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীরাই এটি ব্যবহার করতে পারছেন।
নতুন এই ফিচারের মাধ্যমে ভিডিওতে থাকা কোনো পণ্য বা বিষয় সম্পর্কে জানতে আলাদা করে অন্য ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন কমে যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • নতুন গানে পরীমণি
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
