০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৫১

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

ইলেকট্রিক ভেহিকেল শিল্পে বড় পরিবর্তনের পথে বাংলাদেশ, আসছে নতুন নীতিমালা

ইলেকট্রিক ভেহিকেল শিল্পে বড় পরিবর্তনের পথে বাংলাদেশ, আসছে নতুন নীতিমালা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ১৫:১৭

দেশে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং শিল্পায়ন ত্বরান্বিত করতে ‘ইলেকট্রিক ভেহিকেল শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৫’ প্রণয়ন করছে সরকার। উদ্যোগটি বাস্তবায়ন করছে শিল্প মন্ত্রণালয়।

নীতিমালায় কার্বন নিঃসরণ হ্রাস, জ্বালানি সাশ্রয় এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেল (ইভি) শিল্পকে একটি টেকসই ও প্রতিযোগিতামূলক খাতে রূপান্তরের রূপরেখাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, ইভি ও যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কাঁচামাল আমদানিতে ১ শতাংশ সাপ্লিমেন্টারি ডিউটি সুবিধা পাবে। এছাড়া ২০৪০ সাল পর্যন্ত আয়কর অব্যাহতি এবং ব্যাটারি উৎপাদনে কর ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, পরিবহন খাত বিশ্বের অন্যতম প্রধান কার্বন নিঃসরণকারী খাত হওয়ায় জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের পরিবর্তে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি।

বাংলাদেশ সড়ক পরিবহন ব্যবস্থা-এ ইভি ব্যবহারের প্রসারে সরকারি ও বেসরকারি খাতে চার্জিং স্টেশন স্থাপন, স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদারের পরিকল্পনাও রয়েছে।

নীতিমালায় আরও বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে সরকারি যানবাহনের অন্তত ৩০ শতাংশ ইলেকট্রিক ভেহিকেল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ইভি শিল্প উন্নয়নে একটি উচ্চপর্যায়ের কাউন্সিল গঠনের কথাও উল্লেখ রয়েছে।

সরকারের আশা, এই নীতিমালা বাস্তবায়িত হলে দেশে পরিবেশ সুরক্ষা, জ্বালানি নির্ভরতা হ্রাস, শিল্প বিকাশ এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরও পড়ুন