সাতক্ষীরায় পরিত্যক্ত ব্যাগ থেকে ককটেল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ১৯:১০
সাতক্ষীরার কালিগঞ্জে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রাম থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরাটি গ্রামের ছিদ্দিকুল ইসলাম নামের এক বাসিন্দার পোল্ট্রি ফার্মের পেছনে মোতালেব গাজী নামের আরেক ব্যক্তির বাগান রয়েছে। সেই বাগানে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ককটেল উদ্ধার করা হয়।
মোতলেব গাজী জানান, সকালে নিজের বাগানে গরু-ছাগলের জন্য গাছের কচিপাতা সংগ্রহ করতে যান তিনি। এ সময় চটের একটি ব্যাগের ভেতর দুটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। পরে বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুককে জানান।
খবর পেয়ে পুলিশকে জানানো হলে কালিগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে ব্যাগ থেকে দুটি ককটেল উদ্ধার করে।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
- • ভারতে প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন, মিলবে ৪–৬০ বছর বয়সীদের জন্য
- • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট
- • ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
