হরমুজ প্রণালিতে ফ্রান্সকে না টানলেই ভালো হবে: ম্যাক্রোঁ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬, ২৩:৫৪
হরমুজ প্রণালি সচল করার লক্ষ্যে কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ফ্রান্সের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।
ম্যাক্রোঁ বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালি সচল করার কোনো সামরিক অভিযানে ফ্রান্সের সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা নেই।
তিনি জানান, যুদ্ধ শেষ হলে ওই অঞ্চলে নৌ-চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে একটি আন্তর্জাতিক জোট গঠনের কাজ চালিয়ে যাচ্ছে প্যারিস, যা যুদ্ধপরবর্তী সময়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “আমরা এই যুদ্ধের কোনো পক্ষ নই। তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালি উন্মুক্ত করার অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না।” তিনি বিশ্বাস করেন, পরিস্থিতি শান্ত হলে এবং বোমা হামলা বন্ধ হলে অন্যান্য দেশের সঙ্গে মিলে জাহাজ চলাচলের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নিতে প্রস্তুত থাকবে ফ্রান্স।
আরও পড়ুন
- • আদালতে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক
- • মেসিকে নিয়ে অপপ্রচার, এবার আদালতে আফা
- • আদালতেই বিচারকের ছোড়া পেপারওয়েটে রক্তাক্ত নারী আইনজীবী
- • মেসির দলে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ন তারকা কাসেমিরো
- • হরমুজে মার্কিন হামলার দাবি ইরানের
- • সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক
- • না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক রাসেল
- • রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
