ঢাকায় খামেনির গায়েবানা জানাজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ২০:৪৯
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণের প্রতিবাদে এবং তার আত্মার মাগফিরাত কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেট চত্বরে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’ এই জানাজার আয়োজন করে। এতে ইমামতি করেন প্রিন্সিপাল মুফতি শাহাবুদ্দিন তালুকদার।
জানাজার আগে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসানের সভাপতিত্বে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা খামেনি হত্যার তীব্র নিন্দা জানিয়ে একে মুসলিম বিশ্বের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন। খোমেনী ইহসান তার বক্তব্যে বলেন, “আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের মধ্য দিয়ে ইতিহাসের জঘন্যতম ‘বৃহত্তর ইসরায়েল’ প্রকল্পের চূড়ান্ত ধাপ শুরু হয়েছে। এখন মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ না হলে সুন্নি আরব দেশগুলো দখল করে ইসরায়েল তাদের সাম্রাজ্য বিস্তার করবে।”
সমাবেশে আরও বলা হয়, আমেরিকা ও ইসরায়েল পরিকল্পিতভাবে একে একে মুসলিম নেতাদের সরিয়ে দিচ্ছে। ইয়াসির আরাফাত, সাদ্দাম হোসেন ও মোয়াম্মার গাদ্দাফিকে হত্যার পর এখন হাসান নাসরুল্লাহ ও আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বক্তাদের দাবি, শিয়া নেতাদের হত্যার মাধ্যমে ইরানকে দখল নয়, বরং সেখানে সাম্রাজ্যবাদীদের তল্পিবাহক নাস্তিকদের বসিয়ে সুন্নি আরব অঞ্চলগুলো দখল করাই ইসরায়েলের মূল লক্ষ্য।
জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আবদুস সালাম সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে শিয়া, সুন্নি, সালাফি ও সুফিবাদী নির্বিশেষে সব মুসলমানকে একই পতাকাতলে আসার আহ্বান জানান। সাইয়েদ কুতুব বলেন, ৮৬ বছর বয়সেও আমেরিকা ও ইসরায়েলের কাছে মাথা নত না করে খামেনি শাহাদাতের পথ বেছে নিয়ে মুসলমানদের বিজয়ী করে গেছেন।
আরও পড়ুন
- • মুক্তির আগেই ইতিহাস গড়ল বিজয়ের শেষ সিনেমা!
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইরানের ৪ ড্রোন গুলি করে ভূপাতিত করল জর্ডান
- • জর্ডান-বাহরাইনে আবারও ইরানের ড্রোন হামলা
- • হুথি আতঙ্কে তিন দেশের জাহাজে সতর্কতা!
- • ফিফা নয়, বিশ্বকাপের সেরা মেসিই!
- • ঘরোয়া ক্রিকেটে বিসিসিআইয়ের ৫ নতুন নিয়ম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
