খামেনির ব্যবহৃত বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ১৯:১৫
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যবহৃত একটি বিশেষ বিমান ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সোমবার রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে এক ‘নির্ভুল’ বিমান হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার গভীর রাতে মেহরাবাদ বিমানবন্দরে এই অভিযান চালানো হয়। ধ্বংস হওয়া বিমানটি মূলত ইরানের শীর্ষ নেতারা মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় রক্ষা, সামরিক শক্তি বৃদ্ধি এবং নিজেদের সক্ষমতা পুনর্গঠনের কাজে ব্যবহার করতেন। এই হামলার ফলে ইরান সরকারের নেতৃত্বের সমন্বয় ক্ষমতা এবং সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা বড় ধরনের ধাক্কা খাবে বলে দাবি করেছে ইসরায়েল।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যসহ শক্তিশালী রাষ্ট্রগুলোর প্রতি এই আহ্বান জানান। ট্রাম্পের মতে, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের প্রধান এই রুটটি নিরাপদ রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আরও পড়ুন
- • ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৯২০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ
- • বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম কমল
- • কাঁটাবনের আবাসিক ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাসরোধে দুই দুইজনের মৃত্যু
- • ইসরাইল-লেবানন নতুন চুক্তিতে আশার আলো, সীমান্তে সংঘর্ষ এখনো থামেনি
- • জার্মানিকে হারানোয় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা
- • ভিপি-জিএস ছাড়াই বসছে জাবির সিনেট অধিবেশন
- • টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব জেলায়
- • হরমুজে হামলার পর আবার বাড়ল তেলের দাম
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • বিতর্কের মধ্যেই কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প
