২৭ জুন ২০২৬, শনিবার, ১১:৩৮

শিরোনাম
বিশ্বের শীর্ষ পাঁচ মৎস্যচাষী দেশের তালিকায় বাংলাদেশ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম কমল কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ

কাঁটাবনের আবাসিক ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাসরোধে দুই দুইজনের মৃত্যু

কাঁটাবনের আবাসিক ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাসরোধে দুই দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ০৯:৫৩

রাজধানীর কাঁটাবনের একটি আবাসিক ভবনের দুটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৮ জুন) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পর ভবন থেকে আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, উদ্ধার হওয়া জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন