কোহলির পদত্যাগের ৬ ঘণ্টা পর সৌরভের প্রতিক্রিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২২, ০৫:৪৭
শনিবার সন্ধ্যায় এক টুইটে ৭ বছর পর টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কোহলি। এই তারকা ক্রিকেটারের এমন সিদ্ধান্তের জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীকে। সাম্প্রতিক সময়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বই শেষ পর্যন্ত টেস্টের নেতৃত্ব ছাড়তে কোহলিকে বাধ্য করেছে বলে ধারণা অনেকের।
শেষমেশ টেস্টেও কোহলির সরে দাঁড়ানোয় সৌরভের প্রতিক্রিয়া কি? কোহলির নেতৃত্ব ছাড়ার ঘোষণা আসার ৬ ঘণ্টা পর টুইট করেন বিসিসিআই সভাপতি। সেখানে সাবেক ভারত অধিনায়কের প্রশংসা করে লিখেছেন, ভবিষ্যতে ভারতীয় দলের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন কোহলি।
সৌরভ লেখেন, 'বিরাটের নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই দ্রুত উন্নতি করেছে। এটা (অধিনায়কত্ব ছাড়া) ওর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং বোর্ড এই সিদ্ধান্তকে সম্মান করে। ভবিষ্যতে এই দলটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার ব্যাপারে ও (কোহলি) গুরুত্বপূর্ণ সদস্য হবে। দারুণ এক ক্রিকেটার। সাবাস।'
সৌরভ দেরি করলেও দেরি করেনি বিসিসিআই। ভারতীয় এই ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে লেখা হয়, 'অধিনায়ক হিসেবে টেস্ট দলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বিরাট কোহলিকে ধন্যবাদ। ৬৮টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ৪০টিতে জিতেছে। দেশের সব থেকে সফল টেস্ট অধিনায়ক কোহলি।'
আরও পড়ুন
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
