২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১২:০৩

শিরোনাম
মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে এআরএফ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ খলিলুর রহমানের সার–সংকটে খাদ্য উৎপাদনের শঙ্কা, ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার

ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১৬:৩২

দেশের ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল সেবা খাতের বিকাশ এবং বৈধ চ্যানেলে বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রচলিত জটিল রপ্তানি নথির পরিবর্তে এখন থেকে ইমেইল, অনলাইন প্ল্যাটফর্মের স্টেটমেন্ট এবং অন্যান্য ডিজিটাল যোগাযোগের তথ্যকে বৈদেশিক আয় গ্রহণের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। এর ফলে বৈশ্বিক ডিজিটাল বাণিজ্যের সঙ্গে বাংলাদেশের লেনদেন ব্যবস্থা আরও সামঞ্জস্যপূর্ণ হবে।

এছাড়া, ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্র জমা দিতে হবে না। এতে ক্ষুদ্র ও মাঝারি পরিসরের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া আরও সহজ হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের (ওপিজিএসপি) মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ গ্রহণ করা যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই অর্থ দেশে আনতে হবে।

ফ্রিল্যান্সারদের আর্থিক লেনদেন আরও কার্যকর করতে ডুয়াল-কারেন্সি ‘ফ্রিল্যান্সার কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) ব্যবহারও সম্প্রসারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা তাদের রপ্তানি আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) সুবিধার আওতায় বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবেন। অন্যান্য সেবা রপ্তানিকারকদের জন্য এ সীমা নির্ধারণ করা হয়েছে ৩০ শতাংশ।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের মতে, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ সময়োপযোগী এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে ফ্রিল্যান্সারদের কাজ আরও সহজ হবে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়বে এবং দেশের সেবা রপ্তানি বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সঙ্গে আরও শক্তভাবে যুক্ত হবে।

আরও পড়ুন