নাটোরে বাড়ির টয়লেট থেকে ১০৮ লিটার ডিজেল জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬, ২৩:১২
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় টয়লেটে লুকিয়ে রাখা ১০৮ লিটার ডিজেল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। পরে জব্দকৃত ডিজেল স্থানীয় কৃষকদের ন্যায্য দামে বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল চারটার দিকে উপজেলার ধানাইদাহ এলাকায় ধানাইদাহ সমবায় ফিলিং স্টেশনের পেছনে একটি বাড়ির শৌচাগার থেকে ডিজেল জব্দ করা হয়।
এ সময় সজিব হোসেন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সজিব হোসেন মনমোহন টোব্যাকোর ম্যানেজার। তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বাসার টয়লেটে জারকিনে অবৈধভাবে মজুত রাখা ১০৮ লিটার জ্বালানি তেল পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সজিব হোসেনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় তার বাসার টয়লেটে জারকিনে অবৈধভাবে মজুত রাখা ১০৮ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উদ্ধার করা ডিজেল স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্য দামে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
- • আদালতে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক
- • মেসিকে নিয়ে অপপ্রচার, এবার আদালতে আফা
- • আদালতেই বিচারকের ছোড়া পেপারওয়েটে রক্তাক্ত নারী আইনজীবী
- • মেসির দলে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ন তারকা কাসেমিরো
- • হরমুজে মার্কিন হামলার দাবি ইরানের
- • সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক
- • না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক রাসেল
- • রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
