২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০০:১০

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

নববর্ষের অনুষ্ঠান শেষে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

নববর্ষের অনুষ্ঠান শেষে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ২৩:১৬

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলে বাংলা নববর্ষের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে আদিয়াত রহমান (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তালহা রহমান নামে আরও এক কিশোর আহত হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা শহরের অবকাশ এলাকায় এ ঘটনা ঘটে। আহত আদিয়াত রহমান জেলা শহরের কান্দিপাড়ার শরিফুর রহমানের ছেলে ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

আদিয়াত রহমানের বাবা শরিফুর রহমান জানান, সকালে স্কুলে নববর্ষের অনুষ্ঠানে অংশ নিতে যায় আদিয়াত। দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে অবকাশ এলাকায় কয়েকজন ছিনতাইকারী তাদের পথ অবরোধ করে। এ সময় তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে আদিয়াত প্রতিবাদ করে। তখন ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার এক বন্ধুকে মারধর করে।

এ ঘটনায় একজন ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে থানায় দিয়েছেন। বাকিরা পালিয়ে যান। পরে স্থানীয়রা আদিয়াতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন