সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার রিমান্ডে
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ২৩:৩২
রাজধানীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার সাত দিনের রিমান্ড আবেদন করেন।
ওই আবেদনে বলা হয়, আসামি মাঞ্জিল দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং ফ্যাসিস্ট সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকিসহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে কাজ করেন।
এ সময় আরো বলা হয়, আসামি সামরিক কর্মকর্তা হিসেবে তাঁর পেশাগত সুবিধা কাজে লাগিয়ে আন্দোলন চলাকালীন সময়ে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বসে আন্দোলন দমনের নীল নকশা বাস্তবায়নের পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকির নির্দেশনায় অর্থ, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছেন এবং সেই মোতাবেক আন্দোলনবিরোধী নেতাকর্মীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা ও আর্থিকভাবে সহায়তা প্রদান করতেন বলে জানা যায়। আসামি মাঞ্জিলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আর্থিক সহায়তা ও নির্দেশনা এবং অর্থ, অস্ত্র, গোলাবারুদ সংগ্রহ ও ব্যবহারকারীসহ এই মামলার সঙ্গে জড়িত এজহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক থাকা আসামিদের অবস্থান জেনে গ্রেপ্তার করা সম্ভব হবে। যা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তদন্তে সহায়ক হবে।
মামলার মূল রহস্য সংশ্লিষ্ট তথ্য উদঘাটন, এই মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা ও অবস্থান নির্ণয় পূর্বক করে অভিযান পরিচালনা করার জন্য তার সাত দিনের পুলিশ রিমান্ড আবশ্যক। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।
এ ঘটনার পর নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে ওই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন
- • আদালতে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক
- • মেসিকে নিয়ে অপপ্রচার, এবার আদালতে আফা
- • আদালতেই বিচারকের ছোড়া পেপারওয়েটে রক্তাক্ত নারী আইনজীবী
- • মেসির দলে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ন তারকা কাসেমিরো
- • হরমুজে মার্কিন হামলার দাবি ইরানের
- • সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক
- • না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক রাসেল
- • রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
