কৃষি সচিবকে বাধ্যতামূলক অবসর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০০:১১
চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি আইন প্রয়োগ করে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে অবসরে পাঠিয়েছে সরকার।
রবিবার (১ মার্চ) প্রশাসনে চলমান রদবদলের অংশ হিসেবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে তার স্থলে এখন পর্যন্ত নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
একই দিনে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদকেও তার পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনে ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে। গত কয়েক দিনে প্রায় দেড় ডজন সচিবকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসর প্রদান করা প্রয়োজন মনে করছে সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তিনি বিধি অনুযায়ী অবসরকালীন সুবিধাদি পাবেন।
উল্লেখ্য, নতুন সরকার গঠনের এক সপ্তাহের মাথায় গত ২৩ ফেব্রুয়ারি তিন সচিব—প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
একই দিনে আরও ১২ জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্বে আসা এসব সচিবের মেয়াদের বাকি সময় বাতিল করে তাদের অব্যাহতি দেওয়া হয়। এক সপ্তাহের ব্যবধানে নতুন করে আরও দুই সচিবকে সরানোর মাধ্যমে প্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত দিচ্ছে বর্তমান সরকার।
আরও পড়ুন
- • যে কারণে সৌদির সঙ্গে পরমানবিক চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র
- • এলএনজি টার্মিনালের ত্রুটি শনাক্ত হয়নি, সন্ধ্যায় পরীক্ষা করবেন বিদেশি বিশেষজ্ঞরা
- • অপরাধ পরিস্থিতি নিয়ে টিআইবির দাবি নাকচ করলেন ডিএমপি কমিশনার
- • বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের প্রতিরক্ষা বাজেট বিল পাস
- • প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটির ভেতর মিলেছে ধারালো ব্লেড
- • চট্টগ্রামের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই: শিক্ষামন্ত্রী
- • রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৩০ আগস্ট জমাদানের নির্দেশ
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
