ইকরার দাফন সম্পন্ন, শেষ সময়েও আসেননি স্বামী
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ২১:২৮
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় নেওয়া হয়।
রবিবার (০১ মার্চ) বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তবে পারিবারিক সূত্রে জানা গেছে, শেষ বিদায়েও উপস্থিত ছিলেন না তার স্বামী জাহের আলভী।
জানা গেছে, নেপাল থেকে আলভীর ফিরে আসার অপেক্ষায়ই বিকেল ৫টায় জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে দাফন সম্পন্ন হয়ে গেলেও তিনি উপস্থিত হননি।
এদিকে ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী জাহের আলভী, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভীর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান জানান, অভিযোগটি গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘মামলায় শুধু আলভী নয়, তার পরিবারের আরো কয়েকজনের নাম রয়েছে। এর মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে।’
তিনি আরো জানান, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও অমানুষিক নির্যাতনের অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়। এর পর থেকেই বিষয়টি ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে রিজিক নামের এক পুত্রসন্তান রয়েছে।
আরও পড়ুন
- • আদালতে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক
- • মেসিকে নিয়ে অপপ্রচার, এবার আদালতে আফা
- • আদালতেই বিচারকের ছোড়া পেপারওয়েটে রক্তাক্ত নারী আইনজীবী
- • মেসির দলে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ন তারকা কাসেমিরো
- • হরমুজে মার্কিন হামলার দাবি ইরানের
- • সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক
- • না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক রাসেল
- • রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
