২৭ জুলাই ২০২৬, সোমবার, ০৬:৫৭

শিরোনাম
মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী আগস্টের মধ্যে পে-স্কেল না হলে হরতাল কর্মসূচির হুঁশিয়ারি শুধু চাকরির পেছনে নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের বর্তমানে দেশে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

এখনো রোজা শুরু হয়নি ২ দেশে, কারণ কী?

এখনো রোজা শুরু হয়নি ২ দেশে, কারণ কী?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৫৬

বিশ্বের অধিকাংশ দেশে পবিত্র রমজান মাস শুরু হলেও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুটি দেশ নিউজিল্যান্ড ও ফিজিতে এখনও রোজা শুরু হয়নি। চাঁদ দেখা না যাওয়ায় দেশ দুটিতে আগামীকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস শুরু হবে।

ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড এবং ফিজি মুসলিম লীগ পৃথক বিবৃতিতে জানিয়েছে, শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় ওই অঞ্চলে রমজানের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শাবান মাসের ৩০তম দিন পূর্ণ হচ্ছে। ইসলামী শরিয়ত অনুযায়ী শাবান মাস ৩০ দিন পূর্ণ করে শুক্রবার থেকে রমজান গণনা শুরু হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, নিউজিল্যান্ড ও ফিজি ভৌগোলিকভাবে এমন অবস্থানে রয়েছে যেখান থেকে খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে চাঁদ দেখার সম্ভাবনা ওইদিন ছিল না। স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের রমজান শুরু নিয়ে বিশ্বে তিনটি ভিন্ন সময় দেখা গেছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হয়েছে। অন্যদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ওমান ও তুরস্কসহ বেশ কিছু দেশে আজ ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা পালন করা হচ্ছে। আর ভৌগোলিক কারণে নিউজিল্যান্ড ও ফিজিবাসী বিশ্বের শেষ অঞ্চল হিসেবে কাল থেকে রোজা শুরু করবেন।

আরও পড়ুন