২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৫:৫৩

শিরোনাম
এলএনজি টার্মিনালের ত্রুটি শনাক্ত হয়নি, সন্ধ্যায় পরীক্ষা করবেন বিদেশি বিশেষজ্ঞরা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের জেলা পর্যায়ে উন্নত চক্ষুসেবা সম্প্রসারণে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা সরকারের : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে এআরএফ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ খলিলুর রহমানের

ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫৬

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপালনকারী যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়েছে, জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিফলেট, ব্যানার ও ফেস্টুনে তার নামের পূর্বে ডা. পদবি ব্যবহার করছেন। কিন্তু তার নির্বাচনি হলফনামায় ডা. পদবি উল্লেখ করেননি, যা সুস্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। এ ছাড়া এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিককে ৮ ফেব্রুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

আরও পড়ুন