ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২০:০০
দেশের জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার।
এর ধারাবাহিকতায় শনিবার (২৮ মার্চ) ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে প্রায় ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি নতুন চালান বাংলাদেশে আসা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে শুক্রবার (২৭ মার্চ) ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি থেকে পাঠানো প্রায় ৫ হাজার মেট্রিক টন (৫৭ লাখ লিটার) ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপোতে এসে পৌঁছায়। জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ছুটির দিনেও ডিপো খোলা রেখে তেল খালাস প্রক্রিয়া সচল রাখা হয়েছিল।
এর আগে গত ২৪ মার্চ দুপুরে ভারত থেকে পাইপলাইনে এই তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে শুক্রবার সকালে ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে তেলের চালানটি পৌঁছায়। সাধারণত এই প্রক্রিয়ায় তেল পৌঁছাতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগে।
রেলহেড অয়েল ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনের মাধ্যমে তেল আসায় পরিবহন খরচ ও সময় সাশ্রয় হচ্ছে, যা দেশের উত্তরাঞ্চলের জ্বালানি সংকট নিরসনে বড় ভূমিকা রাখছে। চলতি বছরে এ পর্যন্ত তিন ধাপে ভারত থেকে মোট ১৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।
আরও পড়ুন
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর আঘাত
- • সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প
- • জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
