২২ জুলাই ২০২৬, বুধবার, ১৩:৫৪

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি

হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ

হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ২২:২৯

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো থেকে শতাধিক বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ পদত্যাগ করেছেন। এরপরই চাকরি ছাড়ার নিয়ম আরও কঠোর করেছে দেশটির মহাকাশ বিভাগ।

১৪ জুলাই জারি করা এক নির্দেশনায় ইসরোর প্রধান গবেষণা কেন্দ্রগুলোকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পে যুক্ত কর্মকর্তাদের পদত্যাগ বা স্বেচ্ছা অবসরের আবেদন আর নিয়মিতভাবে গ্রহণ করা যাবে না। খবর এনডিটিভির।

ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘সম্প্রতি গুরুত্বপূর্ণ বিভিন্ন মিশন ও প্রকল্পে যুক্ত ইসরো কর্মকর্তাদের কাছ থেকে স্বেচ্ছা অবসর ও পদত্যাগের আবেদনের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। এতে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর বাস্তবায়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’

এ কারণে এসব গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের পদত্যাগ বা স্বেচ্ছা অবসরের আবেদন আর স্বাভাবিক নিয়মে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিজ্ঞানী ও প্রকৌশলী পদমর্যাদা কিংবা তার নিচের পর্যায়ের কোনো কর্মকর্তা পদত্যাগ বা স্বেচ্ছা অবসরের আবেদন করলে সংশ্লিষ্ট কেন্দ্রের পরিচালককে সুস্পষ্ট সুপারিশসহ সেই আবেদন মহাকাশ বিভাগে পাঠাতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিভাগটি।

এর মাধ্যমে ২০২০ সালে চালু হওয়া একটি প্রশাসনিক নীতি বাতিল করা হলো। ওই নীতির আওতায় ইসরোর বিভিন্ন কেন্দ্রের পরিচালকরা নির্দিষ্ট পর্যায়ের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের পদত্যাগ বা স্বেচ্ছা অবসরের আবেদন অনুমোদনের ক্ষমতা পেয়েছিলেন।

এই নির্দেশনা জারির পেছনে সম্প্রতি ইসরো থেকে ১০০ জনের বেশি বিজ্ঞানী ও প্রযুক্তিবিদের চাকরি ছাড়ার ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবচেয়ে বেশি পদত্যাগ হয়েছে বেঙ্গালুরুর ইউআরএসসি এবং তিরুবনন্তপুরমের ভিএসএসসিতে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন