টাঙ্গাইলে হামের উপসর্গে ৪ মাসের শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ০০:৫০
টাঙ্গাইলের মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে আরিশফা নামের চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) রাতে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৯ মার্চ ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে আরিশফাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সে নিস্তেজ হয়ে পড়ে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা আরমান হোসেন জানান, চার মাস আগে আরিশফার জন্ম হয়। তার অকালমৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক মো. আলী আহসান জানান, হামের উপসর্গ নিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরো জানান, বর্তমানে কুমুদিনী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো প্রায় ২০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
