২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:৪০

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

হলিউড ডিভার লুকে বুবলী

হলিউড ডিভার লুকে বুবলী

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫, ১২:২৩

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী এখন সিনেমায় খুব একটা সক্রিয় নন, তবে সামাজিক মাধ্যমে তার উপস্থিতি সবসময় আলোচনায় থাকে। সম্প্রতি নতুন এক ফটোশুটে রাজসিক রূপে আবির্ভূত হয়ে আবারও নেটিজেনদের মন জয় করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন বুবলী। ছবিতে তাকে দেখা গেছে অফ-শোল্ডার সাদা ফুলেল টপ ও কালো গাউনে, একটি কালো বিলাসবহুল স্পোর্টস কারের বনেটে আত্মবিশ্বাসী ভঙ্গিতে। নেটিজেনরা বলছেন—এই লুক একেবারে ‘হলিউড ডিভা’র মতো।

ফটোশুটটি ছিল একটি পার্লারের প্রোমোশনাল কাজের অংশ। বুবলীর পোশাক, মেকওভার ও স্টাইল পুরো লুকটিতে এনেছে রাজকীয় ছোঁয়া।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “বসের মতো লড়ো, রানির মতো বাঁচো।”

আরও পড়ুন