২২ জুলাই ২০২৬, বুধবার, ০৪:২১

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

মা হতে যুক্তরাষ্ট্রে উড়াল বুবলীর

মা হতে যুক্তরাষ্ট্রে উড়াল বুবলীর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ০০:২৯

সংবাদপাঠিকা থেকে চলচ্চিত্রে নাম লেখান নায়িকা শবনম বুবলী। ‘বসগিরি’ দিয়ে রুপালি পর্দায় পা রেখে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 

শাকিব খানের হাত ধরে সিনেমায় পা রাখা বুবলী নায়কের প্রেমিকা থেকে ঘরণী বনে যান। প্রথম সন্তান বীরের জন্মের পর লাইভে এসে শাকিব খানের সন্তান ও স্ত্রী দাবি করেছিলেন নায়িকা। গত কয়েক মাসে চলচ্চিত্রের পাশাপাশি ফটোশুট, শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন বুবলী। এসবের মাঝেই ফের শাকিব খান আর বুবলীকে নিয়ে আবার নতুন গুঞ্জন চাউর হয়। বুবলী অন্তঃসত্ত্বা হয়েছেন।

একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন, সন্তান জন্ম দিতে চলতি মাসেই আমেরিকায় উড়াল দিয়েছেন বুবলী। বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি।

কিছুদিন আগে একটি অনুষ্ঠানে যোগ দেন বুবলী। সেখানে নৃত্যপরিবেশন করেন এই নায়িকা। পরনে ছিল ঘাগরা। এ সময় উৎসুক ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় তাকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে ভাইরাল। নেট নাগরিকদের একটা বড় অংশের দাবি, বুবলী অন্তঃসত্ত্বা। এই ইস্যুতে সব সময়ই নীরব ছিলেন বুবলী। এরপরেও নানা অনুষ্ঠানে বুবলীকে দেখা গিয়েছে ঢিলেঢালা পোশাকে। 

২০২০ সালে প্রথমবার মা হন বুবলী। যদিও ছেলের জন্মের খবর প্রকাশ্যে এনেছিলেন প্রায় দুই বছর পরে। সে সময়ে এ খবরে প্রায় ঝড় ওঠে।

শাকিব খানের সঙ্গে বুবলীর ‘বীর’ ছিল সবশেষ সিনেমা। ছবিটি মুক্তি পায় ২০২০ সালে। তৎকালীন সময়ে হুট করেই যুক্তরাষ্ট্র চলে যান বুবলী। সে সময়ই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চরমে ওঠে। এমনকি ‘বীর’ ছবি চলাকালীন বেশ গোপনীতাও রক্ষা করে শুটিং করা হয়। তখন কোনো গণমাধ্যমের সঙ্গেও কথা বলেননি এই নায়িকা।

পরবর্তীতে হঠাৎ দেশ ছাড়ার প্রসঙ্গে বুবলী বলেছিলেন, বীর মুক্তি পাওয়ার কিছুদিন পরই আমি দেশের বাইরে যাই। ২০১৯ সাল থেকেই আমি পরিকল্পনা করছিলাম, দেশের বাইরে যাওয়ার। অ্যাকচুয়েল কোনো পরিকল্পনা ছিল না। যেহেতু কাজের চাপ নেই, হাতে থাকা ছবির কাজও শেষ করেছি, তাই ভাবলাম দেশের বাইরে যাই। তখন আমি আমেরিকায় যাই।

বুবলী জানিয়েছিলেন, ফিল্ম রিলেটেড কোর্স করতেই তার নিউইয়র্কে যাওয়া। সেখানে নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে অ্যাক্টিং ফর ফিল্ম ওয়ার্কশপের ওপর একটি কোর্স করেছেন তিনি। নানা নাটকীতার পর হুট করেই অপু বিশ্বাসের ছেলে জয়ের জন্মদিনে নিজের ‘বেবি বাম্প’র পুরোনো ছবি প্রকাশ্যে আনেন বুবলী। নেটমাধ্যমে শোরগোল পড়ে যায়। 

বুবলীর সন্তানের বাবা কে? জানার আগ্রহ ছিল সবার। যদিও ব্যাপারটা অনুমিতই ছিল। তারপরও অফিসিয়ালি শাকিব-বুবলী ঘোষণা দিলেন, শেহজাদ খান বীরের বাবা-মা তারাই। এরপর থেকেই শাকিব-বুবলীর সম্পর্কের শীতলতা প্রকাশ্যে আসে।

আরও পড়ুন