০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

ঈদুল আজহায় সিনেমা বাজারে মন্দা, প্রেক্ষাগৃহে দর্শক স্বল্পতায় লোকসানের শঙ্কা

ঈদুল আজহায় সিনেমা বাজারে মন্দা, প্রেক্ষাগৃহে দর্শক স্বল্পতায় লোকসানের শঙ্কা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৫:০৫

এবারের ঈদুল আজহায় দেশের চলচ্চিত্র অঙ্গনে প্রত্যাশিত উচ্ছ্বাস দেখা যায়নি। প্রেক্ষাগৃহ মালিকদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোর ঈদ মৌসুমে এমন দুর্বল বক্স অফিস পারফরম্যান্স খুব একটা দেখা যায়নি।

উৎসবকে কেন্দ্র করে এবারের ঈদে মোট আটটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে ‘রকস্টার’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’সহ কয়েকটি ছবি থাকলেও দেশের সচল ও আংশিকভাবে চালু ১৭০টি প্রেক্ষাগৃহের মধ্যে মূলত প্রথম চারটি সিনেমাই দর্শক টানতে সক্ষম হয়।

এবারের ঈদের সবচেয়ে আলোচিত ছবি শাকিব খান অভিনীত ‘রকস্টার’। সর্বোচ্চ ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি মাল্টিপ্লেক্সে তুলনামূলক ভালো সাড়া ফেলেছে। দর্শক চাহিদা বাড়ায় স্টার সিনেপ্লেক্সে প্রথম দিনের ১৮টি শো বাড়িয়ে দ্বিতীয় দিন ৩৬টি করা হয়। বক্স অফিস পর্যবেক্ষণ সংস্থা বিএমআরএমের তথ্যমতে, প্রথম দিনে মাল্টিপ্লেক্সের ৫৭টি শো থেকে ছবিটি আয় করে ২৯ লাখ ৪১ হাজার টাকা, যা চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং।

তবে ‘রকস্টার’ ঘিরে দর্শক প্রতিক্রিয়া ছিল মিশ্র। প্রচলিত অ্যাকশন ঘরানার বাইরে গিয়ে শাকিব খানকে রোমান্টিক চরিত্রে দেখা নিয়ে একাংশ দর্শকের প্রশংসা থাকলেও, অন্যদিকে সমালোচনাও দেখা গেছে। পরিচালক আজমান রুশো অবশ্য ছবিটিকে প্রচলিত ধারার বাইরে একটি নতুন চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে, প্রেক্ষাগৃহ সংকট এবং একসঙ্গে একাধিক সিনেমা মুক্তিকে এবারের মন্দার প্রধান কারণ হিসেবে দেখছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। তিনি মনে করেন, পর্যাপ্ত হল না থাকা এবং বিভক্ত দর্শক চাহিদা বাজারকে দুর্বল করেছে।

মধুমিতা হলের কর্ণধার ইফতেখার হোসেন নওশাদ জানান, বড় বাজেটের সিনেমাগুলো মাল্টিপ্লেক্স-কেন্দ্রিক হয়ে পড়ায় একক হলগুলো ক্ষতির মুখে পড়ছে। তার ভাষ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে শুধু ‘রকস্টার’-এর টিকিট বিক্রি থেকে আয় হয়েছে মাত্র আড়াই লাখ টাকা।

প্রযোজক ও হলমালিক খোরশেদ আলম খসরু এবারের ঈদ মৌসুমকে ‘মন্দের ভালো’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, মিশ্র দর্শক প্রতিক্রিয়া এবং গভীর রাতের বিশ্বকাপ ফুটবল ম্যাচের প্রভাব মিলিয়ে এবারের ঈদের সিনেমা বাজার প্রত্যাশা পূরণ করতে পারেনি।

আরও পড়ুন