পাকিস্তানি তারকা হানিয়া আমিরের নতুন আন্তর্জাতিক মাইলফলক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৩:৫১
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন তিনি।
ফোর্বস প্রতি বছর এশিয়ার অনূর্ধ্ব ৩০ বছর বয়সি সবচেয়ে প্রভাবশালী তরুণ-তরুণীদের তালিকা প্রকাশ করে। এবারের তালিকায় বিনোদন ও ক্রীড়া বিভাগে ২৮ বছর বয়সী হানিয়া আমিরের নাম উঠে এসেছে।
২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন হানিয়া। এরপর ধারাবাহিকভাবে নাটক ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ‘ফির ওহি মোহাব্বতে’ নাটকে অভিনয়ের জন্য তিনি হাম অ্যাওয়ার্ডসের সেরা টেলিভিশন সেনসেশন (নারী) পুরস্কার লাভ করেন।
ফোর্বসের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটিরও বেশি, যা তাকে পাকিস্তানের শীর্ষ নারী তারকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অভিনয়, ডিজিটাল উপস্থিতি এবং জনপ্রিয়তার মাধ্যমে প্রভাব বিস্তারের স্বীকৃতি হিসেবেই তাকে এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ফোর্বস।
এই অর্জন উদ্যাপন করতে হালকা ও স্টাইলিশ লুকে ভক্তদের সামনে হাজির হন হানিয়া আমির। লাল ক্যামিসোল টপ ও জিন্সে তার উপস্থিতি সামাজিক মাধ্যমে ভক্তদের দৃষ্টি কাড়ে।
এর আগে গত বছরের শেষ দিকে তিনি জাতিসংঘের সংস্থা ‘ইউএন উইমেন’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পান। ফোর্বসের তালিকায় জায়গা পাওয়া তার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে একটি বড় আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করছেন হানিয়া আমির। জানা গেছে, তিনি একটি ঐতিহাসিক পাকিস্তানি অরিজিনাল সিরিজে অভিনয় করছেন, যা একটি বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
