০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম ও ফজলে হক, মরণোত্তর স্বীকৃতি তারেক মাসুদ–বাচ্চুর

আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম ও ফজলে হক, মরণোত্তর স্বীকৃতি তারেক মাসুদ–বাচ্চুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১২:৩৯

দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের জানুয়ারিতে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্যসহ কয়েকটি বিভাগে বিচারকদের সুপারিশ প্রতিফলিত হয়নি এমন অভিযোগ ওঠার পর পুরস্কারের তালিকা পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়। অবশেষে মঙ্গলবার সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করেছে মন্ত্রণালয়।

সংশোধিত প্রজ্ঞাপনে আজীবন সম্মাননা বিভাগে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। জানুয়ারিতে প্রকাশিত তালিকায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক-পরিচালক আবদুল লতিফ বাচ্চুর নাম আজীবন সম্মাননার জন্য ঘোষণা করা হয়েছিল। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নীতিমালায় জীবিত ব্যক্তিদের এ সম্মাননা দেওয়ার বিধান থাকায় বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়।

নতুন প্রজ্ঞাপনে তাঁদের নাম বহাল রাখা হলেও আজীবন সম্মাননার পরিবর্তে চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম ও চলচ্চিত্র সম্পাদক ফজলে হক।

চিত্রনাট্য বিভাগেও এসেছে পরিবর্তন। প্রথম ঘোষণায় ‘রক্তজবা’ সিনেমার জন্য নিয়ামুল মুক্তাকে সেরা চিত্রনাট্যকার হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরে তিনি নিজেই জানান, ছবিটি পরিচালনা করলেও চিত্রনাট্য লেখেননি। বিষয়টি পর্যালোচনা করে সংশোধিত তালিকায় সেরা চিত্রনাট্যকার হিসেবে তাসনীমুল হাসানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া বাকি বিভাগগুলোতে আগের ঘোষণার কোনো পরিবর্তন হয়নি। সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন খন্দকার সুমন।

‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন আফরান নিশো। আর ‘সাঁতাও’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন নাহার পুতুল। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে অভিনয়ের জন্য খল চরিত্রে সেরা হয়েছেন আশীষ খন্দকার।

শিশুতোষ চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’র দুই অভিনয়শিল্পী মো. লিয়ন ও আরিফ হাসান যৌথভাবে সেরা শিশুশিল্পীর পুরস্কার পাচ্ছেন। ‘সুড়ঙ্গ’ ছবির জন্য কৌতুক অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম। একই ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পাচ্ছেন মনির আহাম্মেদ শাকিল। অন্যদিকে ‘ওরা সাত জন’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন নাজিয়া হক অর্ষা।

সংগীত বিভাগে সেরা সংগীত পরিচালক হয়েছেন ইমন চৌধুরী। সেরা গায়ক নির্বাচিত হয়েছেন বালাম, সেরা গায়িকা অবন্তী দেব সিথি। সেরা গীতিকার সোমেস্বর অলি এবং সেরা সুরকার প্রিন্স মাহমুদ।

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মোট ২৮টি বিভাগে ৩২ জনকে সম্মাননা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন