০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

প্রথম সিনেমাতেই দর্শকদের ভালোবাসায় আবেগাপ্লুত তানজিয়া জামান মিথিলা

প্রথম সিনেমাতেই দর্শকদের ভালোবাসায় আবেগাপ্লুত তানজিয়া জামান মিথিলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ২১:২২

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খ্যাত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা আবারও আলোচনায়। ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর বিপরীতে সদ্য মুক্তি পাওয়া সিনেমা রকস্টার-এ তাকে দেখা গেছে। সিনেমাটিতে তার স্টাইলিশ ও গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের দৃষ্টি কাড়ে।

রকস্টার-এর মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেছেন নবাগত অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। প্রথম সিনেমাতেই দর্শকদের উচ্ছ্বসিত সাড়া পেয়ে আবেগাপ্লুত হন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি ভিডিও ক্লিপ শেয়ার করে নিজের অনুভূতি জানান মিথিলা।

তিনি লেখেন, এটি ছিল তার প্রথম বাংলা সিনেমার প্রথম উপস্থিতির দৃশ্য। পর্দায় নিজেকে প্রথমবার দেখে দর্শকদের উচ্ছ্বাস, চিৎকার ও ভালোবাসা শুনে তিনি গভীরভাবে অভিভূত হয়েছেন বলে জানান।

নতুন অভিনেত্রী হিসেবে এমন সাড়া পাওয়া তার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয় বলেও উল্লেখ করেন তিনি। দর্শকদের ভালোবাসা, সমর্থন ও উৎসাহ তাকে আরও স্বপ্ন দেখার সাহস দিচ্ছে বলেও জানান এই অভিনেত্রী।

আরও পড়ুন