০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৪

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

সন্তান জন্মের পর নারীদের নিয়ে সমাজের মনোভাবের সমালোচনায় কিয়ারা

সন্তান জন্মের পর নারীদের নিয়ে সমাজের মনোভাবের সমালোচনায় কিয়ারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ১৯:২৩

মাতৃত্বের নতুন অধ্যায় উপভোগ করছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তান জন্মের পর নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, শারীরিক পরিবর্তন এবং কাজে ফেরার চাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

কিয়ারা জানান, মা হওয়ার অভিজ্ঞতা তার জীবনকে নতুনভাবে দেখতে শিখিয়েছে। তার মতে, মাতৃত্ব শুধু ব্যক্তিগত জীবনে নয়, একজন শিল্পী হিসেবেও তাকে আরও সমৃদ্ধ করেছে। এই অভিজ্ঞতা তাকে জীবন, মানুষ এবং পৃথিবীকে নতুনভাবে বুঝতে সাহায্য করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সন্তান জন্মের পর নারীদের শারীরিক পরিবর্তন নিয়ে সমাজের নেতিবাচক মন্তব্যের সমালোচনা করে কিয়ারা বলেন, গর্ভাবস্থায় অনেকেই নারীদের সৌন্দর্যের প্রশংসা করেন, কিন্তু সন্তান জন্মের পরপরই তাদের চেহারা ও শারীরিক গঠন নিয়ে নানা মন্তব্য শুরু হয়ে যায়। এমন মানসিকতা নারীদের জন্য কষ্টদায়ক বলে মনে করেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, গর্ভাবস্থায় একজন নারীকে বিশেষ মর্যাদা দেওয়া হলেও সন্তান জন্মের পর অনেকেই আশা করেন তিনি খুব দ্রুত আগের অবস্থায় ফিরে যাবেন। অথচ এই সময়টাতেই একজন মায়ের সবচেয়ে বেশি মানসিক ও শারীরিক সহায়তার প্রয়োজন হয়।

উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। বর্তমানে মাতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নতুন চলচ্চিত্র ‘টক্সিক’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাতৃত্ব এবং নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে।

আরও পড়ুন