০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৪

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে নির্মিত হচ্ছে ‘কালা হিরাণ’

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে নির্মিত হচ্ছে ‘কালা হিরাণ’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০ মে, ২০২৬, ২২:৫৪

বলিউড তারকা সালমান খানের জীবনের অন্যতম আলোচিত ও বিতর্কিত ঘটনা কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন হিন্দি চলচ্চিত্র ‘কালা হিরাণ’। সম্প্রতি ছবিটির প্রথম আনুষ্ঠানিক পোস্টার প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

চলচ্চিত্রটির প্রযোজক অমিত জানি জানিয়েছেন, ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরের কাকানি এলাকায় একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। ওই ঘটনায় সালমান খানের পাশাপাশি সাইফ আলী খান, টাবু, সোনালী বেন্দ্রে ও সতীশ শাহর নামও আলোচনায় আসে।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এই চলচ্চিত্রে শুধু শিকারকাণ্ডই নয়, বরং পরবর্তী সময়ে দীর্ঘ আইনি লড়াই, কারাবাস এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে ঘিরে তৈরি হওয়া বিতর্কও তুলে ধরা হবে।

ইতোমধ্যে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। নির্মাতা পক্ষ জানিয়েছে, আগামী ২০ জুন চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশ করা হবে।

সাধারণত তারকাদের জীবনীভিত্তিক চলচ্চিত্রে তাদের সাফল্য, সংগ্রাম কিংবা ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে এই সিনেমায় সালমান খানের জীবনের একটি বিতর্কিত অধ্যায়কে কেন্দ্রীয় বিষয় হিসেবে বেছে নেওয়ায় দর্শকদের আগ্রহ বেড়েছে।

প্রযোজকের দাবি, আলোচিত এই ঘটনার অনেক দিক এখনো সাধারণ মানুষের কাছে অজানা। সেই অজানা বিষয়গুলোই সিনেমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

তবে ছবিতে সালমান খানের চরিত্রে কে অভিনয় করছেন, সে বিষয়ে নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেননি।

আরও পড়ুন