০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:৩১

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

শাকিব খানের ‘রকস্টার’ নিয়ে বিস্ফোরক মন্তব্য নায়লা নাঈমের

শাকিব খানের ‘রকস্টার’ নিয়ে বিস্ফোরক মন্তব্য নায়লা নাঈমের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০ মে, ২০২৬, ২১:৫০

ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘রকস্টার’ দেখে হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও চিকিৎসক নায়লা নাঈম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি সিনেমাটির গল্প, নির্মাণশৈলী এবং উপস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা করেন।

নায়লা জানান, সিনেমাটি দেখে তিনি প্রত্যাশিত বিনোদন পাননি। তার মতে, ছবিতে শক্তিশালী গল্প বা কাহিনির গভীরতা কোনোটিই ছিল না। এমনকি তার সঙ্গে সিনেমা দেখতে যাওয়া একজন দর্শক ছবির শেষের অংশে ঘুমিয়ে পড়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি বলেন, অতীতে ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘বরবাদ’-এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর এমন একটি চলচ্চিত্রে অভিনয় করায় তিনি বিস্মিত। তার ভাষায়, পুরো সিনেমায় দেখার মতো একমাত্র বিষয় ছিলেন শাকিব খান নিজেই।

নায়লা আরও অভিযোগ করেন, ছবির নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো স্মরণীয় সংগীত বা উপস্থাপনা তিনি খুঁজে পাননি। বিশেষ করে সংগীতনির্ভর গল্পের দাবি থাকলেও সেই দিকটি প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মত দেন তিনি।

একজন দর্শক ও ভক্ত হিসেবে শাকিব খানের প্রতি নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন নায়লা। তিনি বলেন, দর্শকরা হলে যান আনন্দ, আবেগ ও ভালো গল্পের অভিজ্ঞতা নিতে। তাই ভবিষ্যতে গল্প ও পরিচালক নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, সিনেমাটি দেখতে গিয়ে টিকিট ও অন্যান্য খরচের অর্থ সার্থক হয়নি বলে তার মনে হয়েছে। ফলে ‘রকস্টার’ নিয়ে নিজের হতাশার কথাই খোলাখুলিভাবে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন