২২ জুলাই ২০২৬, বুধবার, ০৪:৫১

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

কুকুরকে টেনে নিল কুমির, ভাইরাল ভিডিওর সম্পুর্ণ বর্ণনা

কুকুরকে টেনে নিল কুমির,  ভাইরাল ভিডিওর সম্পুর্ণ বর্ণনা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ০৭:৫০

বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজার এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাজারের খাদেম, নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে গত বুধবার বিকেলে।

জানা যায়, মাজারের দিঘির পাশে একটি অসুস্থ কুকুর হঠাৎ কয়েকজন শিশু ও দর্শনার্থীকে কামড়ে দেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত কয়েকজন কুকুরটিকে তাড়ানোর জন্য লাঠি ছুড়ে মারেন। তখন কুকুরটি নারীদের ঘাটের দিক থেকে দৌড়ে মূল ঘাটের দিকে চলে যায়।

সেখানে গিয়ে কুকুরটি মাজারের নিরাপত্তাকর্মী ফোরকান হাওলাদারকে আঁচড় দেয়। তিনি পা ঝাড়া দিলে কুকুরটি দিঘির পানিতে পড়ে যায়। ঠিক সেই সময় পানিতে থাকা একটি কুমির কুকুরটিকে ধরে টেনে নিচে নিয়ে যায়। এই ঘটনাটির একটি অংশই ভিডিও আকারে ছড়িয়ে পড়েছে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী স্থানীয় তরুণ জানান, কুকুরটি অসুস্থ ছিল এবং তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল। সে দিন কুকুরটি কয়েকজনকে কামড়ানোর পাশাপাশি দুই থেকে তিনটি মুরগিও মেরে ফেলে। সামনে যাকে পাচ্ছিল, তাকেই তাড়া করছিল। এক নারী দোকানিসহ কয়েকজন কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করেন এবং লাঠি নিক্ষেপ করেন, এতে কুকুরটি আহতও হতে পারে।

এ সময় কুকুরটি দৌড়ে দিঘির প্রধান ঘাটে চলে গিয়ে আবার একজন নিরাপত্তাকর্মীকে আক্রমণ করে। ঘটনার ভিডিওতে নীল শার্ট পরা যে ব্যক্তিকে দেখা গেছে, তিনি হলেন মাজারের নিরাপত্তাপ্রহরী মো. ফোরকান হাওলাদার।

কুকুরের আঁচড়ে আহত হওয়ার পর তিনি বৃহস্পতিবার বাগেরহাট জেলা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন এবং টিকা গ্রহণ করেন। ফোরকান হাওলাদার জানান, একটি উন্মত্ত কুকুর হঠাৎ এসে কয়েকজনকে কামড়ায়। তিনি তখন দিঘির ঘাটে উপস্থিত ছিলেন এবং কুমির থাকার কারণে দর্শনার্থীদের পানিতে নামতে নিষেধ করছিলেন। এ সময় কুকুরটি তার কাছেও আসে এবং তাকে আঘাত করে। পরে কুকুরটিকে তাড়া দিলে সেটি পানিতে পড়ে যায় এবং কুমিরের শিকার হয়।

কুকুরটিকে না বাচিঁয়ে ভিডিও করায় ক্ষুদ্ধ হয়েছে অনেক নেটিজেনরা। তাদের ভাস্যমতে, কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাবার বানানো হয়েছে। 

আরও পড়ুন