২২ জুলাই ২০২৬, বুধবার, ০৩:১২

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

সাংবাদিকতা নয়, ভিডিও করার কারণ নিয়ে যা বললেন তাইজুল

সাংবাদিকতা নয়, ভিডিও করার কারণ নিয়ে যা বললেন তাইজুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ১৮:৩৭

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছেন তাইজুল নামে এক তরুণ। 

ভাইরাল হওয়া ভিডিওতে নিজের জীবনসংগ্রাম ও চরের মানুষের দুর্দশার কথা তুলে ধরেছেন তিনি। আট সদস্যের পরিবার, অসুস্থ ও শ্রবণপ্রতিবন্ধী বাবা–মাকে নিয়ে টানাপোড়েনের সংসার চালাতে ঢাকায় নির্মাণশ্রমিকের সহকারী হিসেবে কাজ করেন তিনি।

ভিডিওতে তাইজুল বলেন, পরিবারের কষ্ট ভুলতেই তিনি ভিডিও করেন। নিজেকে সাংবাদিক দাবি না করলেও তার উদ্দেশ্য স্পষ্ট-নিজ এলাকার সমস্যাগুলো সবার সামনে তুলে ধরা। 

তার অভিযোগ, নারায়ণপুর এলাকার খবর মূলধারার গণমাধ্যমে খুব একটা আসে না। সে কারণেই তিনি নিজ উদ্যোগে ভিডিও তৈরি করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

ভিডিও ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতাকে তুলে ধরার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ ট্রোলও করছেন। তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন। বরং তার লক্ষ্য চরের মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের দুর্ভোগ সবার নজরে আনা।

আরও পড়ুন