২২ জুলাই ২০২৬, বুধবার, ১৩:০১

শিরোনাম
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা

বিশ্বম্ভরপুরে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ১৫:৪০

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদের চালানসহ মাদক কারবারি মো. কাউছারকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে উপজেলার সলোকাবাদ ইউনিয়ন সলোকাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার দুধপুর গ্রামের মো. চানঁ মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, উপজেলার সলুকাবাদ এলাকার একটি বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কাউছারের অবস্থানের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। 

আটক কাউছার জানান, তার হেফাজতে বিদেশি মদ রয়েছে। পরবর্তী সময় তার হেফাজতে থাকা ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৪১ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার র‍্যাব-৯ কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাকে ও জব্দ মদ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন