২২ জুলাই ২০২৬, বুধবার, ১৩:৫৯

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি

ফরিদপুরে সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ফরিদপুরে সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ১৯:৩০

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে জামেলা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জামেলা বেগম ওই গ্রামের মৃত জমির ভুইয়ার স্ত্রী। স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি একাই বসবাস করছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি সেপটিক ট্যাংকে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের জামাতা আব্দুল কুদ্দুস বলেন, ‘আমার শাশুড়ি প্রতিদিনের মতো একাই বাড়িতে ছিলেন এবং রোজা রেখেছিলেন। সকালে আমরা জানতে পারি, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রেখেছে।’

তিনি আরো জানান, জামেলা বেগমের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল বলে তাদের জানা নেই।

স্থানীয় ইউপি সদস্য মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয় এবং ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, ‘ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ’

আরও পড়ুন