ইরানের হামলায় নাস্তানাবুদ ৩ দেশের মার্কিন ঘাঁটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ২০:৩২
মধ্যপ্রাচ্যের তিনটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়েছে ইরান। দেশটির এই ব্যাপক হামলায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, চলমান সংঘাতের অংশ হিসেবে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। আইআরজিসি দাবি করেছে, এই হামলায় মার্কিন সামরিক স্থাপনাগুলোর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে আলজাজিরা জানায়, কাতারের রাজধানী দোহা আবারও বড় ধরনের বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইরানের পক্ষ থেকে চালানো এই হামলায় দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, দোহার আকাশে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
আরও পড়ুন
- • ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
