অসুস্থ সেলিম খানকে দেখতে হাসপাতালে শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৯
বলিউড সুপারস্টার শাহরুখ খান অসুস্থ কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান-কে দেখতে হাসপাতালে গেছেন। গত ১৭ ফেব্রুয়ারি থেকে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান এই ব্যক্তিত্ব। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল-এ গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন বলিউডের বাদশাহ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় ব্যক্তিগত গাড়িতে করে সেখানে পৌঁছান শাহরুখ। প্রায় এক ঘণ্টা অবস্থানকালে তার সঙ্গে ছিলেন সালমান খান। ভিড় এড়াতে শাহরুখের আগমনের বিষয়টি অনেকটাই গোপন রাখা হয়। এর আগে আমির খান ও সঞ্জয় দত্ত-সহ বলিউডের আরও কয়েকজন তারকা সেলিম খানকে দেখতে হাসপাতালে যান।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণজনিত জটিলতায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সেলিম খান। দ্রুত হাসপাতালে ভর্তি করার পর তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত থাকলেও বয়সজনিত কারণে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শাহরুখ ও সালমান খানের তিন দশকের বন্ধুত্বের বিষয়টি সবারই জানা। শুধু সালমান নয়, পুরো পরিবারের সঙ্গেই শাহরুখের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। অভিনয়জীবনের শুরুর দিকে সেলিম খানের সমর্থন ও সহযোগিতার কথা বিভিন্ন সময়ে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন শাহরুখ। মুম্বাইয়ে প্রথম দিককার সংগ্রামের সময়ে সেলিম খানের পাশে থাকার বিষয়টি তিনি একাধিকবার উল্লেখ করেছেন।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
