২২ জুলাই ২০২৬, বুধবার, ০৬:৪৪

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

দেউলিয়া নন গোবিন্দ, গুঞ্জনে ক্ষুব্ধ পরিবার

দেউলিয়া নন গোবিন্দ, গুঞ্জনে ক্ষুব্ধ পরিবার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৫

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ দেউলিয়া হয়ে গেছেন—সম্প্রতি এমন গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেন, আর্থিক সংকটে পড়ে পথে বসার মতো অবস্থা তার। তবে এই রটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে অভিনেতার পরিবার।

মুখ খুলেছেন তার ভাগ্নে বিনয় আনন্দ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মামা আজও সুপারস্টার। তিনি কোথাও উপস্থিত হলে অনায়াসে ২৫ থেকে ৩০ লাখ টাকা আয় করতে পারেন। যারা তাকে গরিব বলছে, তারা আসলে মূর্খ।”

ক্ষোভ প্রকাশ করে বিনয় আরও বলেন, “লোকজন বলছে উনি নাকি পথে বসে গিয়েছেন, দেউলিয়া হয়ে গিয়েছেন! কাকে নিয়ে এ সব কথা বলা হচ্ছে, ভেবে দেখেছেন? উনি ৯০-এর দশকের তারকা। কোটি কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।”

বিনয়ের দাবি, মুম্বাইয়ের লোখন্ডওয়ালায় যখন ১২ লাখ রুপিতে ফ্ল্যাট পাওয়া যেত, তখন একটি সিনেমার জন্য এক কোটি রুপি পারিশ্রমিক পেতেন গোবিন্দ। তার ভাষ্য, “৭০-৮০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাঁচটি সিনেমায় যত পারিশ্রমিক পেয়েছেন, অন্য অনেক তারকার পুরো ক্যারিয়ারেও তা মেলানো কঠিন।”

সম্প্রতি স্ত্রী সুনীতা আহুজা–র সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টানাপড়েনের খবর প্রকাশ্যে আসে। সুনীতার অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। সেই আবহেই আচমকা দেউলিয়া হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে পরিবারের দাবি, অর্থকষ্ট নয়—ভিত্তিহীন রটনাই তাকে আলোচনায় এনেছে। বিনয়ের কথায়, “এত বড় তারকাকে নিয়ে ভিত্তিহীন কথা ছড়ানো উচিত নয়।”

আরও পড়ুন