২২ জুলাই ২০২৬, বুধবার, ০৭:৫৭

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

টাকার অভাবে অনিশ্চিত 'কৃশ ৪'

টাকার অভাবে অনিশ্চিত 'কৃশ ৪'

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৮

হৃতিক রোশন অভিনীত জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘কৃশ ৪’-এর ডেভেলপমেন্ট আবারও পিছিয়ে গেছে। ছবিটির জন্য হৃতিক প্রায় ৫০০ কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেছিলেন। তার পরিকল্পনায় ছিল টপ নচ ভিএফএক্স, বিদেশি লোকেশনে শুটিং এবং আন্তর্জাতিক মানের প্রোডাকশন ভ্যালু নিশ্চিত করা।

এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবেও ডেব্যু দেওয়ার কথা ছিল হৃতিক রোশনের। অভিনয়ের পাশাপাশি তিনি নিজেই ডিরেক্টরের চেয়ারে বসতে চেয়েছিলেন। প্রযোজক হিসেবে বেছে নেওয়া হয়েছিল যশ রাজ ফিল্মসকে।

তবে এখানেই তৈরি হয়েছে মূল বাধা। প্রযোজক আদিত্য চোপড়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির জন্য ৩৫০ কোটি টাকার বেশি বাজেট বিনিয়োগে তিনি আগ্রহী নন। বাজেট ও ক্রিয়েটিভ দৃষ্টিভঙ্গি—এই দুই বিষয়েই হৃতিক ও আদিত্য চোপড়ার মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে, যার ফলে ছবিটির ডেভেলপমেন্ট আপাতত থেমে গেছে।

বর্তমানে হৃতিকের সামনে দুটি পথ খোলা রয়েছে—এক, নতুন কোনো ইনভেস্টর খোঁজা; দুই, পুরো প্রজেক্টটি শেল্ভ করে দেওয়া। ইন্ডাস্ট্রি সূত্র বলছে, পরিস্থিতি বিবেচনায় দিনের শেষে দ্বিতীয় অপশনটিই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন