২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:৪৪

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

রাকসু নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন নারী প্রার্থীরা

রাকসু নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন নারী প্রার্থীরা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৩১

৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট নির্বাচন পেয়েছে এক নতুন মাত্রা।

এবার শীর্ষ তিন পদ— সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ছেন সাতজন নারী প্রার্থী। কেন্দ্রীয় সংসদ ও সিনেট মিলিয়ে ৩২ ছাত্রী এবং হল সংসদে ১৫টি পদে ২১৭ জন ছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সংখ্যা রাকসুর ইতিহাসে নারী প্রার্থীর সর্বোচ্চ অংশগ্রহণ।

রাকসুর ইতিহাসে কখনো কোনো নারী ভিপি নির্বাচিত হননি। এবার প্রথমবারের মতো ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাসিন খান। জিএস ও এজিএস পদেও এবারের নির্বাচনে একাধিক নারী প্রার্থী রয়েছেন, যা শিক্ষার্থীদের মধ্যে নতুন আশা জাগিয়েছে।

মোট ৩২০ প্রার্থীর মধ্যে ৩২ জন নারী রয়েছেন কেন্দ্রীয় সংসদ ও সিনেট মিলিয়ে। হল সংসদে প্রার্থী সংখ্যা ৭৫৪, এর মধ্যে ছাত্রী ২১৭ জন। ছাত্রদল ও সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলে সর্বোচ্চ ৪ জন করে নারী প্রার্থী রয়েছেন। সম্মিলিত শিক্ষার্থী জোট, স্বতন্ত্র শিক্ষার্থী জোট ও আধিপত্যবিরোধী ঐক্যে আছেন তিনজন করে। অপরাজেয় ৭১–অদম্য ২ এবং রাকসু ফর র‍্যাডিকেল চেঞ্জ প্যানেলে রয়েছেন দুজন করে নারী। গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদে একজন এবং সচেতন শিক্ষার্থী জোটে কোনো নারী প্রার্থী নেই।

রাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ত্বাসীন সিদ্দিকা রূপা বলেন, দীর্ঘ ৩৫ বছরে অনেক কিছু বদলেছে। নেতৃত্বে নারীদের এই দৃশ্যমান অংশগ্রহণ সময়ের বাস্তবতা ও পরিবর্তনের প্রতিফলন।

আরও পড়ুন