২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:২২

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

শহীদুল্লাহ হলে সাদিক কায়েম ৯৬৬, আবিদ ১৯৯

শহীদুল্লাহ হলে সাদিক কায়েম ৯৬৬, আবিদ ১৯৯

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৪৪

ডাকসু নির্বাচনে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ৯৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। হলটিতে ফলাফলের দিক থেকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৯৯ ভোট। এ হলে স্বতন্ত্র ঐক্যের উমামা ফাতেমা পেয়েছেন ১৪০ ভোট। এছাড়া বাগছাস সমর্থিত প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৫৬ ভোট।

শহীদুল্লাহ হলের কেন্দ্রে ডাকসুর জিএস পদেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ২৪৯ ভোট।

এছাড়া জিএস পদে এ হলে বাগছাসের আবু বাকের মজুমদার পেয়েছেন ২৪১ ভোট, আরাফাত চৌধুরী ৭৯ ও আল সাদী ভুঁইয়া পেয়েছেন ৮ ভোট।

এজিএস পদে শহীদুল্লাহ হলে ৮৪৪ ভোট পেয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী মহিউদ্দীন খান। তার কাছাকাছি রয়েছেন ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ। তিনি পেয়েছেন ১৭৯ ভোট। এছাড়া তাহমিদ মুদাসসির ১২৯, আশরেফা ২১ এবং এ্যানি ১৬ ভোট পেয়েছেন।

শা/প্র

আরও পড়ুন