২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:২২

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

ফজলুল হক মুসলিম হলেও এগিয়ে সাদিক কায়েম

ফজলুল হক মুসলিম হলেও এগিয়ে সাদিক কায়েম

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৩৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এ পর্যন্ত তিনটি হলের ফল ঘোষণা করা হয়েছে। তিনটি কেন্দ্রেই এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

সবশেষ ঘোষিত ফজলুল হক মুসলিম হলেও ৮৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন সাদিক কায়েম। এ হলটিতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ১৮১টি ভোট পেয়েছেন।

ফজলুল হক হলে জিএস পদে শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন ৪৮৯ ভোট। তিনি এগিয়ে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাগছাসের আবু বাকের মজুমদার। তিনি পেয়েছেন ৩৪৫ ভোট। আর ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ২২৮ ভোট। হামিম তৃতীয় স্থানে রয়েছেন।

এ হলে এজিএস পদে ছাত্রশিবিরের সমর্থিত প্যানেলের প্রার্থী মুহা. মহিউদ্দিন খান পেয়েছেন ৭০৫ ভোট।

শা/প্র

আরও পড়ুন