ঢাবিতে ছাত্রীকে গণধর্ষণের হুমকি তদন্তে দুই কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এক ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস গঠন করেছে তিন সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি, এবং ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন গঠন করেছে দুই সদস্যের তথ্যানুসন্ধান কমিটি।
ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের মনোনয়ন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ভুক্তভোগী ছাত্রী। সোমবার হাইকোর্ট ওই প্রার্থীর মনোনয়ন স্থগিত করে নির্বাচনের ওপরও নিষেধাজ্ঞা জারি করলে, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী আলী হোসেন ফেসবুকে তাকে ‘গণধর্ষণের’ হুমকি দেন।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন এবং শিক্ষক সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আজ মঙ্গলবার শিক্ষক নেটওয়ার্ক সংবাদ সম্মেলন করে হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এ ঘটনায় ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের গঠিত তিন সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া ও মো. রেজাউল করিম সোহাগ। এ ছাড়া ডাকসু নির্বাচন কমিশনের গঠিত দুই সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হককে এবং সদস্য সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলমকে। উভয় কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, সাইবার বুলিং ঠেকাতে এরই মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করা হয়েছে। অভিযোগ পাওয়া অনলাইন গ্রুপ ও পেজের নাম, এবং তাদের অ্যাডমিনদের তথ্য বিটিআরসি ও ডিএমপিকে দেওয়া হয়েছে।
ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, ভোটের দিন ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি কমিশনার ও আইজিপির সঙ্গে সমন্বয় করা হয়েছে। অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপদভাবে কেন্দ্রে আনতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থাও থাকবে।
হলে বহিরাগত প্রবেশ ঠেকাতে হল প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলেও জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা।
আরও পড়ুন
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই ২ বিলিয়ন আসলো ডলার
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
