ভিসি নিয়োগ বাতিলসহ ৩ দাবিতে ডুয়েট ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ১৭:০১
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নবনিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এতে গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৯ মে) আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। পঞ্চম দিনের মতো চলমান আন্দোলনে তারা উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে ডুয়েটের একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।
এর আগে আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। এ সময় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন এবং পুলিশ অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করে মামলা করে।
শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছেন—ভিসি নিয়োগ বাতিল, ডুয়েটের নিজস্ব শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ এবং সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা।
নতুন উপাচার্য গতকাল যোগদান করলেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। পরে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করেন।
এদিকে ক্যাম্পাসে রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অবস্থান ও বিবৃতি দেখা গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি সহ্য করা হবে না।
বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে গাজীপুর সদর থানা পুলিশ।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • নতুন গানে পরীমণি
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
