০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৫১

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

শিক্ষক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান

শিক্ষক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান

সারাদেশ

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১৪:৪৯

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি সেখানে ক্লাস নেওয়ার পাশাপাশি “সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস”–এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে ফাওজুল কবির খান লেখেন, “আলহামদুলিল্লাহ। পূর্বপুরুষের পেশায় আবার ফিরে এসেছি।” তিনি আরও লেখেন, তাঁর দাদা ছিলেন মাদরাসা শিক্ষক এবং বাবা কলেজ শিক্ষক। সেই ধারাবাহিকতায় তিনিও শিক্ষকতায় ফিরে এসেছেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর ১৫ বছরেরও বেশি শিক্ষকতা অভিজ্ঞতা রয়েছে। উপদেষ্টা পরিষদে যোগদানের আগে তিনি বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) পাঠদান করতেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পাঠদান ছাড়াও তিনি সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন এবং দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান একজন অর্থনীতিবিদ ও সাবেক সচিব। তিনি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাইকা ও ইউএনডিপিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা হিসেবে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন